IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> বাঘায় আ.লীগের তিন প্রার্থীর মনোনয়ন জমা

বাঘায় আ.লীগের তিন প্রার্থীর মনোনয়ন জমা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার শেষ দিন অনেকেই মনোনয় পত্র জমা দিয়েছেন। এর মধ্যে সরকারি দল আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়া নৌকার তিন মাঝি এক সাথে মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃতবৃন্দ। এর আগে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় তিন হাজার মানুষেরে উপস্থিতিতে তাঁরা একটি সমাবেশ করেন। ঐ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আল্টি মেটাম দিয়ে বলা হয়, যারা আওয়ামী লীগ করার পরেও স্বতন্ত্রী প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিবেন, তাদের সাথে দলের কোন সম্পর্ক থাকবে না।

সরেজমিন লক্ষ্য করা গেছে, নিজ-নিজ ইউনিয়ন থেকে দলীয় প্রার্থীদের সাথে আসা হাজার-হাজার কর্মী সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন। এসময় তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিন ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনজন সাধারণ সম্পাদক যথাক্রমে আড়ানী ইউনিয়নের এনামুল হক, বাউসার জাহিদ হোসেন ও চকরাজাপুরের আব্দুস সালাম।

তারা আওয়মী সমর্থীত উপস্থিত হাজার-হাজার জনতার উদ্দেশ্যে বলেন, আমরা মনোনয়ন চেয়ে ছিলাম। কিন্তু পাইনি। এতে আমাদের কোন দু:খ নেই। দলীয় প্রধান প্রধানমন্ত্রী যাদের মনোনীত করেছেন আমরা সকলে একযোগে তাদের জন্য কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবো।

অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য রোকনুরজ্জামান রিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু ও আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু বলেন, যারা নিজেদের আওয়ামী লীগ দাবি করেন তারা নৌকার বাইরে কখনোই ভোট দিবেন না। কারণ নৌকা উন্নয়নের প্রতিক। নৌকা স্বাধীনতার প্রতিক।

তাঁরা স্থানীয় সাংসদ ও পর-পর তিনবার নির্বাচিত গনমানুষের নেতা এবং বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উদৃতী দিয়ে বলেন, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, বাউসায় নুর মোহাম্মদ তুফান এবং চকরাজাপুরে আজিজুল আজম আওয়ামী লীগ করা স্বত্তে¡ও তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।

তাদেরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিনিধি হিসাবে আমরা উপজেলা আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাহার করে নেয়ার জন্য অনুরোধ করেছি। এর পরেও যদি তারা আমাদের কথা না রাখেন, তাহলে আগামী ৬ ডিসেম্বর এর পর থেকে তাদের সাথে দলের কোন সম্পর্ক থাকবে না।

সমাবেশে আশরাফুল ইসলাম বাবুল বলেন, বিএনপির কুলাঙ্গার তারেক জিয়া দেশের বাইরে পালিয়ে আছে। তারা ভোট করবে না বলে ঘোষণা দেওয়ার পর তাদের দোষর জামাত-শিবিরকে সাথে করে স্বতন্ত্র হিসাবে মনোনয় পত্র জমা দিচ্ছেন। আমি ঐ সকল পরাজিত শক্তির উদ্দেশ্যে বলতে চাই, যারা স্বাধীনতার শত্রæ তাদের ভোট করার কোন অধিকার নেই।

সমাবেশ শেষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা দলীয় তিন প্রার্থীকে সাথে করে উপজেলা নির্বাচন অফিসে যান এবং পর্যায় ক্রমে মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগে দলীয় নেতা কর্মীরা বাঘার ঐতিহাসিক হযরত শাহদৌলার মাজার জিয়ারত করেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেন।

উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম বলেন, বাঘার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর, ২৯ নভেম্বর মনোনয়ন বাছাই, আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এরপর অত্যান্ত কঠোর ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31