ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে কর্মী সমর্থকদের সাথে নিয়ে চেয়ারম্যান পদে রিটার্ণিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান।
২৫ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীক এর দলীয় মনোনয়ন সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ধামইরহাট ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোা. কাম্রুজ্জামান রিটার্নিং অফিসার সাজ্জাদ হোসেনেরর নিকট মনোনয়নপত্র জমা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আনজুয়ারা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল আতিক কনক, আওয়ামী লীগ নেতা জবেদুল ইসলাম, ইউপি সদস্য জাকারিয়া হোসেন প্রমুখ।
মনোনয়নত্র জমাদান শেষে দলীয় কর্মীদের তৃনমুলে কাজ করার অনুরোধ জানান এবং গতবারের মত এবারও ব্যাপক ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান। এবারে ধামইরহাট উপজেলায় ধামইরহাট ইউনিয়নও উমার ইউনিয়নসহ দুটি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, ধামইরহাট উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৮ জন, জাতীয় পার্টির ০১ জন, জাকের পার্টির ০২ জন ও স্বতন্ত্র বা বিদ্রোহী ৩৫ জন সহ মোট ৪৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ২৪ নারী আসনের জন্য ৯৩ জন ও ৭২টি ওয়ার্ডের জন্য ৩১৫ জন সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


