IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> সোনাপুর ইউপি নির্বাচনে ৭৩ জনের মনোনয়ন পত্র জমা

সোনাপুর ইউপি নির্বাচনে ৭৩ জনের মনোনয়ন পত্র জমা

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহেদী হাসান মিশু হাওলাদার।

এছাড়াও ইসলামী শাসনতন্ত্র থেকে ১ জন ও স্বতন্ত্র প্রার্থি হিসেবে আরও আটজন মনোনয়ন পত্র জমা দিয়েছন। ২৫শে নভেম্বর বৃহস্পতিবার শেষদিন পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫শে নভেম্বর) সবশেষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেদী হাসান (নৌকা) মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, শহিদুল্যাহ কিরন, ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া প্রমূখ।

এছাড়াও তফসিল ঘোষণার পর বিভিন্ন সময়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃতরা হলেন, ইসলামী শাসনতন্ত্রের নুরুল আলম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী হাসান ওবায়েদুর রহমান, আমেনা বেগম ঝর্ণা, জাকির হেসেন, ইব্রাহিম নিরব, শাহদাত হোসেন পাটওয়ারী, একেএম ফিরোজ সিকদার, শামছুদ্দিন, কাইউম হাওলাদার।

সাধারণ সদস্য পদে ৫২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপি এই নির্বাচনে কোন প্রার্থী মনোনয়ন না দিলেও দল সমর্থিত প্রায় হাফ ডজন নেতা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এরা হলেন, সাবেক ছাত্রদল নেতা ও এই ইউপির প্রয়াত চেয়াম্যান হাসান মাসুদ বাবুলের ভাই হাসান ওবায়েদুর রহমান, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হেসেন, থানা বিএনপির সাংগঠানিক সম্পাদক শাহদাত হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদল নেতা একেএম ফিরোজ সিকদার ও ইব্রাহিম নিরব, সোনাপুর বিএনপি নেতা কাইউম হাওলাদার। এরা সকলেই বিএনপি দলীয় নেতাকর্মিদের পক্ষে নিতে তৎপর হলেও দলীয় কোন সিদ্বান্ত নেই বলেই জানা গেছে।

উল্লেখ্য, আগামী ২৬শে ডিসেম্বর সোনাপুর ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২৫শে নভেম্বর, বাছাই ২৯শে নভেম্বর, আপিল ৩০শে থেকে ২রা ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩রা থেকে ৫ই ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ই ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ৭ই ডিসেম্বর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31