IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> মান্দা ইউনিয়নে ইভিএমে পরীক্ষামূলক ভোট

মান্দা ইউনিয়নে ইভিএমে পরীক্ষামূলক ভোট

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নে ইভিএম এ পরীক্ষামুলক ভোট দিয়েছেন ভোটাররা। শুক্রবার সকাল ১০ টায় ইউনিয়নের ১০টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ কার্যক্রম শুরু করা হয়। জুমার নামাজের বিরতি দিয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলমান ছিল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ইভিএম এ ভোটদান সর্ম্পকে অবহিত ও ভোটারদের সংশয় দুর করতে পরীক্ষামুলকভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে করে ভোটাররা নির্বিগ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।

এদিকে, বৃহস্পতিবার সকালে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় পুরুষ ও নারীদের জন্য আলাদা দুটি কেন্দ্র খোলা হয়েছে। পুরুষ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও নারী কেন্দ্রের দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।

ইভিএমে ভোট দিতে আসা কায়াপাড়া গ্রামের রমজান আলী বলেন, ইভিএমে ভোট দেওয়া একটি নতুন অভিজ্ঞতা। খুব মজা পেয়েছি, ভালোও লেগেছে।

কামারকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ভোটারদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও আঙুলের ছাপ দিয়ে ভোটার শনাক্ত করা হচ্ছে। একই সঙ্গে ভোটারদের ভোটদান প্রক্রিয়া বিষয়ে সবকিছু অবহিত করা হচ্ছে। যাতে করে তাঁরা নির্বিগ্নে ভোট দিতে পারেন।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে মান্দা সদর ইউনিয়নে ভোট নেওয়া হবে ইভিএমে। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ২৪ হাজার ৪৫৮ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31