IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের এই দিনের ইতিহাস

আজকের এই দিনের ইতিহাস

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ২৭ নভেম্বর, ২০২১, শনিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১০০১ – গজনীর সুলতান মুহম্মদের কাছে জয়পাল সিংহের পরাজয়।

১৫৮২ – উইলিয়াম শেকসপিয়ার বিয়ে করেন।

১৮৯৫ – বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল তাঁর সমুদয় সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করেন।

১৯০১ – ওয়াশিংটন ডিসিতে আর্মি ওয়ার কলেজ প্রতিষ্ঠা করা হয়।

১৯১২ – আলবেনিয়ার জাতীয় পতাকা গৃহীত হয়।

১৯১৪ – ব্রিটেনে প্রথম মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয়।

১৯১৯ – প্রথম বিশ্বযুদ্ধশেষে মিত্র ও সহযোগী শক্তির সাথে বুলগেরিয়ার নোই চুক্তি স্বাক্ষরিত।

১৯৩২ – পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে আক্রমণ না করার চুক্তি করে।

১৯৪০ – আততায়ীর গুলিতে রুমানিয়ার প্রধানমন্ত্রী ইয়ার্গাসহ ৬৪ জন নিহত হন।

১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে জার্মানী ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের মধ্যে বিখ্যাত ট্যাংক যুদ্ধ সংঘটিত হয়।

১৯৪৩ – চার্চিল রুজভেল্ট ও স্টালিন তেহরান সম্মেলনে মিলিত হন।

১৯৮০ – ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের গোড়ার দিকে ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে এক অভিযানে ইরাকের নৌ বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়।

১৯৯২ – ব্রিটেনের রানী আয়কর দিতে শুরু করেন।

১৯৯২ – তুর্কমেনিস্তান, কিরঘিযিস্তান, উজবেকিস্তান, কাযাকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান ও আজারবাইজান- অর্থনৈতিক সহযোগিতা সংস্থা “ইকো”তে যোগ দেয়।

১৭০১ – জন্মগ্রহণ করেছিলেন অ্যান্ডার্স সেলসিয়াস, তিনি ছিলেন সুইডিশ জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিদ ও গণিতবিদ।

১৮৫৭ – জন্মগ্রহণ করেছিলেন চার্লস স্কট শেরিংটন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী, জীবাণুবিদ ও প্যাথলজিস্ট।

১৮৭০ – জন্মগ্রহণ করেছিলেন জুহ কুস্টি পাসিকিভি, ফিনল্যাণ্ডের ফিনিশ অধ্যাপক, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।

১৮৭৮ – জন্মগ্রহণ করেছিলেন যতীন্দ্রমোহন বাগচী, তিনি ছিলেন বাংলা ভাষার কবি।

১৮৯২ – জন্মগ্রহণ করেছিলেন আজিজুল হক, তিনি ছিলেন বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজ সেবক ও লেখক।

১৯০০ – জন্ম গ্রহণ করেছিলেন আবদূর রশীদ তর্কবাগীশ, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯০৩ – জন্মগ্রহণ করেছিলেন লার্স অনসেজার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৯২৫ – জন্ম গ্রহণ করেছিলেন মুনীর চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশী ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী।

১৯৪০ – জন্মগ্রহণ করেছিলেন ব্রুস লী, তিনি ছিলেন চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা।

১৯৪০ – চীনের রাজা জিয়াওজিংয়ে জন্ম গ্রহণ করেন।

১৯৫২ – জন্মগ্রহণ করেছিলেন বাপ্পী লাহিড়ী, তিনি ভারতীয় উপমহাদেশের সঙ্গীত পরিচালক।

১৯৫৪ – শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদী তামিল দল লিবারেশন টাইগার্স ফর তামিল ইলাম এর প্রতিষ্ঠাতা ও বর্তমান নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ জন্মগ্রহন করেন।

১৯৬৪ – জন্মগ্রহণ করেছিলেন রবার্ট ম্যান্সিনি, তিনি সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।

১৯৭৯ – জন্মগ্রহণ করেছিলেন টেমু টাইনিও, তিনি ফিনিশ ফুটবলার।

১৯৮৪ – জন্মগ্রহণ করেছিলেন সানা নিলসেন, তিনি সুইডিশ গায়িকা।

১৯৮৬ – জন্ম গ্রহণ করেছিলেন সুরেশ কুমার রায়না, তিনি ভারতীয় ক্রিকেটার।

০০০৮ – মৃত্যুবরণ করেন হোরেস, তিনি ছিলেন রোমান সৈনিক ও কবি।

১৫৭০ – মৃত্যুবরণ করেন জাকপ সান্সভিনো, তিনি ছিলেন ইতালিয়ান ভাস্কর ও স্থপতি।

১৫৯২ – সুইডেনের রাজা তৃতীয় জন মৃত্যুবরণ করেন।

১৮৫২ – মৃত্যুবরণ করেন অগাস্টা অ্যাডা, তিনি ছিলেন কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক।

১৯৪০ – মৃত্যুবরণ করেন নিকলাএ ইওরগা, তিনি ছিলেন রোমানিয়ান ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও ৩৪ তম প্রধানমন্ত্রী।

১৯৫৩ – মৃত্যুবরণ করেন ইউজিন ও’নিল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান নাট্যকার।

১৯৭৭ – ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক আতাউর রহমান ইন্তেকাল করেন।

১৯৮১ – মৃত্যুবরণ করেন লটে লেনয়া, তিনি ছিলেন অস্ট্রিয়ান গায়িকা ও অভিনেত্রী।

১৯৮৪ – মৃত্যুবরণ করেন অসিতবরণ মুখোপাধ্যায়, তিনি ছিলেন বাঙালি অভিনেতা ও গায়ক।

১৯৯০ – বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ডা. শামসুল আনাম মিলন শহীদ হন।

১৯৯৮ – গবেষক ও লেখক নরেন বিশ্বাস মৃত্যুবরণ করেন।

২০০৮ – মৃত্যুবরণ করেন বিশ্বনাথ প্রতাপ সিং, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী।

২০১৪ – মৃত্যুবরণ করেন ফিলিপ হিউজ, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031