ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, বাগমারা থানা ৭ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ৬ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বাগমারা থানা পুলিশ নাজমুল হক (৩৫) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ সাজ্জাদ সরকার (৩৪) কে ১৩ গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ফরিদা বেগম (৪৯) কে ০৯ পিচ ইয়াবাসহ আটক করে।
অপরদিকে, বাঘা থানা পুলিশ আলী ইমতিয়াজ ওরফে রাসেল মোল্লা (২৫) এবং শান্তা খাতুন (২১) কে ২০০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


