IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের ব্রিফিং

ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের ব্রিফিং

ধূমকেতু প্রতিবেদক : আরএমপি’র আওতাধীন এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে নির্বাচন ডিউটিতে অফিসার ফোর্সদের সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ৯ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি ছিলেন, আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার বলেন, আগামী ২৮ নভেম্বর ২০২১ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৮ টা হতে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন এলাকার আওতাধীন রাজপাড়া, চন্দ্রিমা, মতিহার, শাহমখদুম, এয়ারপোর্ট, পবা, কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানার মোট ৬৮ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলবে। ভোটকেন্দ্রসমূহে পুরা পোষাকে ও সাদা পোষাকে পুলিশ দায়িত্ব পালন করবে।

উক্ত নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষে ভোটকেন্দ্রসমূহে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রদান করেন তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, এই নির্বাচনে প্রতিটি সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ অফিসার ফোর্স নিয়োজিত থাকবে এবং নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে।

নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সাধারণ জনগণের নির্বিঘ্নে চলাচলের নিমিত্তে ২৭ নভেম্বর ২০২১ দিবাগত মধ্যরাত ১২.০০ টা হতে ২৮ নভেম্বর ২০২১ মধ্যরাত ১২ টা পর্যন্ত রাজশাহী মহানগরী এলাকায় (বোয়ালিয়া, বেলপুকুর ও কাটাখালী থানা ব্যতিত) ট্রাক ও পিক আপ যানবাহন চলাচলের উপর এবং নৌ-যান যথা-লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌ-যান, স্পীড বোট (ভোটারদের চলাচলের ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতিত), স্পীড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া ২৬ নভেম্বর ২০২১ মধ্যরাত ১২ টা হতে ২৯ নভেম্বর ২০২১ মধ্যরাত ১২ টা পর্যন্ত রাজশাহী মহানগরীর উল্লিখিত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

৬৮ টি কেন্দ্রে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১৮ টি মোবাইল টিম, ৭ টি স্ট্রাইকিং ফোর্স, ১টি স্ট্যান্ডবাই টিম, ৭ টি চেকপোস্ট, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী ১৪ টি মোবাইল পার্টি, ৪ টি প্রটেকশন পার্টি, ৪ টি ডিবি পুলিশের টিম ও সিটিএসবি সহ প্রায় এক হাজার অফিসার ফোর্স রাখা হয়েছে। এছাড়াও বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য রায়টগিয়ার সহ স্পেশাল রিজার্ভ , ওয়াটার ক্যানন, স্পীডবোট, কান্ট্রিবোট ও এপিসি প্রস্তুত রাখা হবে বলেও পুলিশ কমিশনার মহোদয় বলেন।

পুলিশ কমিশনার সকলের সহযোগীতায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম, বিশেষ পুলিশ সুপার এ এফ এম আনজুমান কালাম, বিপিএম-বার ও উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলামসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31