IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> রাজনীতি >> রাত পহালে শিবগঞ্জের ১৩ ইউপিতে ভোট

রাত পহালে শিবগঞ্জের ১৩ ইউপিতে ভোট

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামীকাল শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী।

শনিবার সকাল থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়।

নির্বাচনী সামগ্রীর সাথে প্রতিটি ভোট কেন্দ্রে অবস্থান করবেন আইনশৃংখলা বাহিনী। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিমে বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা কাজ করবেন। সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

এদিকে ১৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৭৭ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান জানান, ১৪৫টি কেন্দ্রে ৩ লাখ ৪০ হাজার ৬৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন ও নারী ভোটার রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৫১১ জন। এতে ১৪৫ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৩২ জন সহকারী প্রিজাইডিং ও ২ হাজার ৬৪ জন পোলিং অফিসার নিয়োজিত রয়েছে। মোট বুথের সংখ্যা ১ হাজার ৩২টি।

এদিকে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, প্রতিটি কেন্দ্রে ১৭ জন আনসার ও ৫ জন করে পুলিশ মোতায়েন করে সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া টহলে কাজে নিয়োজিত থাকবে র‌্যাবের একাধিক টিম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031