IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> পাঁড়ইল ইউপি নির্বাচনে সম্ভাব্য নৌকা প্রার্থী পলাশের প্রচারাভিযান

পাঁড়ইল ইউপি নির্বাচনে সম্ভাব্য নৌকা প্রার্থী পলাশের প্রচারাভিযান

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার পাঁড়ইল ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন উপজেলা যুবলীগের সহ সভাপতি ও ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক যুবনেতা শেখ পলাশ মটরসাইকেল শো-ডাউন ও নির্বাচনী প্রচারাভিযান চালান। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রতীক, স্বাধীনতার প্রতীক, শেখ হাসিনার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক নৌকার প্রার্থী হতে চান।

আগামী জানুয়ারী মাসে অনুষ্ঠিত হবে নওগাঁর জেলার নিয়ামতপুর উপজেলার সকল ইউনিয়নে নির্বাচন। শেখ পলাশ ২৮ নভেম্বর রবিবার পাঁড়ইল মাঠ থেকে শুরু করেন তার সংগঠন সহ পাঁড়ইল ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়, বিশাল মটর সাইকেল শোভা যাত্রা।

আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী শেখ পলাশ সকল প্রস্তুতি সম্পন্ন করে তিনি সাংবাদিকদের বলেন, পাঁড়ইল ইউনিয়নকে একটি দূর্নীতি মুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি পাঁড়ইল ইউনিয়নবাসীর কাছে পূর্ণাঙ্গ সহযোগিতা ও দোয়া চাই। আমি পাঁড়ইল ইউনিয়নের সন্তান আগামী নির্বাচনে আমি নৌকা প্রতীক পেলে আপনারা আমাকে নিরাশ করবেন না তা আমি মনে প্রাণে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন যাবৎ অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক মাঠে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। আমাকে আগামী পাঁড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা দিলে আমি নির্বাচিত হবো বলে মনে করি কারণ পাঁড়ইল ইউনিয়নের মানুষ পাশে রয়েছেন এবং আমি নির্বাচিত হলে ইউনিয়নবাসীকে সকল মান উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। আর আমাকে যদি আমার যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন না দেয়া হয় তাহলে দল যাকে মনোনয়ন দিবেন তার হয়ে নিঃশর্তভাবে কাজ করবো ইনশাআল্লাহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31