IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Home >> রাজনীতি >> ৩০ নভেম্বর প্রথমবার ইভিএমএ ভোট দেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী

৩০ নভেম্বর প্রথমবার ইভিএমএ ভোট দেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামীকাল ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে রোববার মধ্যরাতে প্রচার-প্রচারণা শেষ, এখন শুধুই ভোটের অপেক্ষা। আগামীকাল মঙ্গলবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথমবারের মত ভোট দেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোটাররা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

১ লাখ ৪৫ হাজার ৪’শ ৯৭ ভোটার ওইদিন নিজের রায় দেবেন কে হবে আগামী পাঁচ বছরের জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র। গত ১৯ অক্টোবর প্রতীক বরাদ্দের পর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় আনুষ্ঠানিক ভোটের প্রচারণা শুরু হয়।

গত রোববার দিবাগত রাত ১২ টায় প্রচারণা শেষ হওয়ায় সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটেন প্রার্থীরা। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, রোববার মধ্যরাত থেকে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।

ভোটের দিন নির্বাচনী এলাকায় অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে, মহাসড়ক ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এর আওতামুক্ত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী নারিকেল প্রতীকের বিএনপি নেতা নজরুল ইসলাম, স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী মোবাইল প্রতীকের সামিউল হক লিটন এবং স্বতন্ত্র জগ প্রতীকের সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৩ ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ৮৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৭২টি ভোটকেন্দ্রের ৪৯৪টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে।

এ পৌরসভায় ১ লাখ ৪৫ হাজার ৪’শ ৯৭ ভোটার রয়েছে। এর মধ্যে ৭৪ হাজার ৬৫ জন নারী ও পুরুষ ভোটার রয়েছে ৭১ হাজার ৪’শ ৩২ জন।

নির্বাচনে ৭২ জন প্রিজাইডিং অফিসার, ৪৯৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৮৮ জন পোলিং অফিসার থাকবেন। মোট ৭৫০ টি ইভিএম মেশিন থাকবে।

জেলা রিটার্নিং ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবার সহযোগিতায় একটি ভালো নির্বাচন দেওয়া সম্ভব হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031