IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, দুই চোর গ্রেপ্তার

রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, দুই চোর গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সাহেব বাজার স্বর্ণপট্টিতে স্বর্ণের দোকানের শো-কেস থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই চোরকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার হয়।

গত ১৮ নভেম্বর ২০২১ রাজশাহী মহানগরীর সাহেব বাজার নিউ শারমিন জুয়েলার্স থেকে স্বর্ণালংকার চুরি হয়।

গ্রেপ্তারকৃত হলো, নাটোর জেলার গুরুদাসপুর থানার কান্দাইল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবির হোসেন আরিফ (২৫)। সে নগরীর মতিহার থানার মেহেরচন্ডি উত্তরপাড়া বসবাস করে এবং চন্দ্রিমা থানার খড়খড়ি মোড় এলাকার শ্রী বিনয় সরকারের ছেলে শ্রী বিপুল সরকার (৪০)।

দোকান মালিক নাজিরুল ইসলাম মিঠু জানান, সে গত ১৮ নভেম্বর ২০২১ বিকেল সাড়ে চার টায় দোকান খোলা রেখে কাজের জন্য বাহিরে যায়। আধা ঘন্টা পরে ফিরে এসে দেখেন তার দোকানের শো-কেসের ডিসপ্লেতে রাখা ২৩ টি ২২ ক্যারেট স্বর্ণের আংটি ও একটি ব্রেসলেট নাই। যার মূল্য প্রায় পৌনে চার লক্ষ টাকা। এই ঘটনায় তিনি বোয়ালিয়া মডেল থানায় একটি চুরির অভিযোগ করেন।

ঘটনা পরবর্তীতে আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব নিবারন চন্দ্র বর্মন পিপিএম এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই উত্তম কুমার ও তার টিম স্বর্ণালংকার উদ্ধারসহ আসামী গ্রেপ্তার অভিযানে নামে। এরপর তারা সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় অপারেশন কন্ট্রোল এ্যান্ড মনিটরিং সেন্টার হতে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেন। ভিডিও ফুটেজে চুরির ঘটনা ধরা পড়ে এবং আসামী শনাক্ত হয়। এরপর বোয়ালিয়া মডেল থানা পুলিশ স্বর্ণালংকার উদ্ধারসহ আসামী গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

অবশেষে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ঐ টিম গত ২৭ নভেম্বর ২০২১ সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে আসামীর অবস্থান শনাক্ত করেন। এরপর অভিযান পরিচালনা করে নগরীর মতিহার থানার মেহেরচন্ডি বুথপাড়া হতে আসামী আবির হোসেন আরিফকে গ্রেপ্তার করে। এসময় আসামীর কাছ হতে চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে তিনটি আংটি উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী আবির হোসেন জানায়, অবশিষ্ট স্বর্ণালংকার বিপুল সরকারের নিকট বিক্রয় করেছে। তার দেওয়া তথ্যমতে একই দিনে অভিযান পরিচালনা করে নগরীর খড়খড়ি বাইপাস এলাকা হতে আসামী বিপুল সরকারকে গ্রেপ্তার করে।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মণ বলেন, বিপুল কোন বৈধ কাগজপত্র ছাড়ায় আসামী আবির হোসেনের নিকট হতে স্বর্ণ গুলো ক্রয় করে ভেঙ্গে গলিয়ে পাকা করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের শনাক্তপূর্বক গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, দ্রুততম সময়ে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার ও আসামী গ্রেপ্তার হওয়ায় আজ ২৯ নভেম্বর ২০২১ দুপুর ১২ টায় আরএমপি সদরদপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সাথে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং রাজশাহী মহানগরীকে নিরাপত্তার নগরী হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখায় পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31