ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় শোক দিবসে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে।
এবছর ‘১৫ আগষ্ট শোক ও শক্তিতে’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সোমবার বিকেল শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে জাতীয় শোক দিবস কমিটির উদ্যোগে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, অধ্যাপক জুলফিকার মতিন।
আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় শোক দিবস রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৩ জনকে শ্রেষ্ঠ প্রতিনিধি পুরস্কার এবং ২০ জন কে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
এ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন,বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জুঁই রাণী বর্মণ, দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রাণীবিদ্যা বিভাগের আবুল কালাম, ৩য় স্থান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী দিব্যেন্দু বিশ্বাস।
সান্ত্বনা পুরষ্কার প্রাপ্ত অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ৪র্থ স্থান অর্জন করেন, সমাজকর্ম বিভাগের জাকির হোসেন, ৫ম ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতেখারুল ইসলাম, ৬ষ্ঠ অর্থনীতি বিভাগের গোলাম কিবরিয়া লিমন, ৭ম ক্রপ সাইন্স এন্ড টেকনোলজি তাবারাকা বিনতে আলী, ৮ম জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেক বিভাগের ইশতিয়াক উদ্দিন আশিক, ৮ম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স বিভাগের আব্দুল হাকিম, ৯ম বাংলা বিভাগের সোহাগ সরকার,১০ম গনিত বিভাগের সিদরাতুল মুনতাহা ইবনে জাকির সহ আরো ১২ শিক্ষার্থী সান্ত্বনা পুরুষ্কার গ্রহন করেন।


