IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার শিক্ষা বৃত্তি প্রদান

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার শিক্ষা বৃত্তি প্রদান

ধূমকেতু প্রতিবেদক : বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বিশেষ উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়।

শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচির আওতায় অত্র সংস্থার নগরীর সপুরাস্থ্য প্রধান কার্যালয় হতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার ১৮ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর প্রধান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন, আরএমপি এর উপ পুলিশ কমিশনার (হেড কোয়ার্টারস) রশীদুল হাসান-পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (শাহ মখদুম) মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, এইচ আর সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ৩ জন মেয়ে শিক্ষার্থীকে প্রদান করা হয় যাদের একজন রাজশাহী মেডিকেল কলেজ এবং বাকী দুই জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। জুলাই-সেপ্টেম্বর ২০২১ মেয়াদে একজন শিক্ষার্থীকে প্রতিমাসে ৩০০০ হিসেবে প্রতি শিক্ষার্থীকে ৯০০০ হিসেবে মোট ২৭০০০ টাকা প্রদান করা হয়। সাধারণ শিক্ষাবৃত্তির আওতায় ১৫ জন (১১জন মেয়ে এবং ৪জন ছেলে) শিক্ষার্থী যারা হাইস্কুল থেকে কলেজ পর্যন্ত অধ্যয়নরত। এরা বৃত্তি হিসেবে প্রতি মাসে ১২০০ টাকা হিসেবে জুলাই-সেপ্টেম্বর ২০২১ মেয়াদে ৩৬০০ করে মোট ৫৪০০০ পায়। সংস্থা থেকে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ বৃত্তি হিসেবে সর্বমোট ৮১০০০ (একাশি হাজার) টাকা প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি শিক্ষার্থীদের প্রাপ্ত বৃত্তির টাকা মানসম্মত শিক্ষা, শিক্ষা উপকরণসহ শিক্ষার উন্নয়নে ব্যবহারের পরামর্শ দেন। নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা কর্তৃক প্রদানকৃত উপবৃত্তির টাকা শিক্ষার উপকরণ ক্রয়সহ শিক্ষার উন্নয়নে ব্যবহারপূর্বক তাদের মানসম্মত ও ভবিষ্যত সমৃদ্ধশালী শিক্ষা জীবন কামনা করেন।

তিনি আরও বলেন, সংস্থার নিয়ম নীতি মেনে চললে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত এই বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা যেন কেনভাবেই মাদকের প্রতি আসক্ত না হয় সেই নির্দেশনা তিনি দেন।

শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিবৃন্দ শাপলার এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং শাপলার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন পর্যায়ের স্টাফ, অতিথিসহ সর্বমোট ১১০ জন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31