IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> বার্সার ‘বিস্ময়বালক’ এখন ম্যানইউ’র

বার্সার ‘বিস্ময়বালক’ এখন ম্যানইউ’র

ধূমকেতু নিউজ ডেস্ক : স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সময়ে ভাল যাচ্ছে না। চলতি মওসুমে মাঠের লড়াইতে যেমন পিছিয়ে পড়ছে তেমনি দলটির উপর খেলোয়াড়রা আর আস্থা রাখতে পারছেন না। অনেক সম্ভাবনাময়ী তরুণ চলে যাচ্ছে এ ক্লাবটি ছেড়ে। এবার আরও এক মেধাবী তরুণ ছাড়লেন কাতালান ক্লাব। বার্সা ছেড়ে ‘বিস্ময়বালক’ মার্ক জুরাদো যোগ দিয়েছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে।

 

এর আগে, ইউরোপা লিগ থেকে বাদ পড়ে হতাশা প্রকাশ করে একটি পোস্ট দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেজ। সেখানে লড়াইয়ে ফের প্রত্যয় প্রকাশ করেন তিনি। বিস্ময়করভাবে সেখানে ব্রুনোর সঙ্গে একাত্মা ঘোষণা করেন জুরাদো। তার পোস্টের নিচে কমেন্ট করে জুরদো লিখেন- আমরা লড়াই চালিয়ে যাব। তাতেই স্পষ্ট হয় ইউনাইটেডে যোগ দিয়ে ফেলেছেন জুরাদো!

 

অনেক দিন থেকেই বার্সেলোনার একাডেমীতে নজর ইউনাইটেডের। বর্তমান সময়ে নজরকাড়া আনসু ফাতিকে পেতেও বেশ চেষ্টা করেছিল দলটি। নজরে আছে আরও অনেকে। এদের মধ্যে ১৬ বছর বয়সী রাইটব্যাক জুরাদোকে পাওয়া খুব কাছাকাছি ক্লাবটি। 

 

জানা গেছে, মৌখিকভাবে চুক্তিটা আগেই সেরে নিয়েছে তারা। আনুষ্ঠানিক চুক্তিটা হয়েও হচ্ছে না। তবে জুরাদোর কমেন্টে সবই যেন ঘোলাটে। যদি ইউনাইটেডে তিনি যোগও দিয়ে থাকেন তাহলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে বোঝার উপায় খুব একটা নেই। কারণ এখনই ইংলিশ সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন না তিনি। সেখানে পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। ফলে বিষয়টি জানতে অপেক্ষায় থাকতে হলো ফুটবলপ্রেমীদের।

 

বার্সেলোনা থেকে ১৮ কিলোমিটার দূরে কাতালুনিয়ার শহর সাবাডেলে জন্ম জুরাদোর। তবে বেড়ে উঠেছেন লা মেসিয়ায়। গত নয় বছর ধরে আছেন সেখানে। তবে এবার জেরার্দ পিকে ও চেক ফেব্রিগাসের মতো ইংল্যান্ডে ভাগ্য পরীক্ষা করতে চাইছেন তিনি। তবে জানা গেছে এ তরুণকে ধরে রাখার চেষ্টা করছে বার্সা কর্তৃপক্ষ।

 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অনেক তরুণই ছাড়ছেন লা মেসিয়া। এর আগে তাকেফুসা কুবোকে কিনে তাক লাগিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। আগের মৌসুমে মায়োর্কাতে ধারে খেলে নিজের জাত ছিনিয়েছেন এ তরুণ। এরপর আরেক মেধাবী তরুণ জাভি সিমন্সকে কিনে নেয় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কদিন আগেই প্রস্তুতি ম্যাচ দিয়ে ক্লাব অভিষেক হয় তার। সে ধারায় এবার গেলেন জুরাদোও।

 

অথচ এই লা মেসিয়া থেকেই বড় হয়েছেন লিওনেল মেসির মতো তারকা। বর্তমান বিশ্বের সেরা তারকা মানা হয় তাকে। এখান থেকে উঠে এসেছেন জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তার মতো তারকাও। উদাহরণ রয়েছে আরও অনেক। কিন্তু হঠাৎ করেই এ ক্লাবের প্রতি আস্থা হারাচ্ছেন তরুণরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31