IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> কামারুজ্জামানের সমাধিতে আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মেয়র লিটনের শ্রদ্ধা

কামারুজ্জামানের সমাধিতে আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মেয়র লিটনের শ্রদ্ধা

ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নব-মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর কাদিরগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিনী মরহুমা জাহানারা জামানের সমাধিতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এরপর আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে সাথে নিয়ে মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগ, রাজশাহী মহানগর ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সহ জাতীয় চার, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মরহুমা জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদা।

শ্রদ্ধা নিবেদনের সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়েনর নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু সহ সকল কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান সহ বিভাগীয় ও শাখা প্রধানগণ সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিকে, দুপুর ১২টায় শাহ মখুদম (রহঃ) এর মাজার জিয়ারত করেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এসময় নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও রাসিক কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সমাধীতে শ্রদ্ধা নিবেদন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31