IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
Home >> রাজশাহী >> রাজশাহীতে সাংবাদিকদের সাথে হিজড়াদের মতবিনিময়

রাজশাহীতে সাংবাদিকদের সাথে হিজড়াদের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : মুল ধারার জনগোষ্ঠির মত নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন রাজশাহীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। বৃহস্পতিবার সকালে দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে রাজশাহী নিউমার্কেট সংলগ্ন একটি চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তারা এ দাবি জানান।

সভায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় তারা কোথাও ভাল বাসা ভাড়া পান না। ফলে তাদের বস্তি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে হয়। এর পাশাপাশি তারা শিক্ষা থেকেও বঞ্চিত হন। তাদের কেউ স্কুল কলেজে যেতে পারেন না। কেউ স্কুলে গেলে তারা সহপাঠীদের কাছে থেকে বঞ্চনার শিকার হন।

কর্মক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরে তারা জানান, তারা কোথাও কাজ করতে পারেন না। এমনকি ব্যাংক ও এনজিও’র কাছ থেকেও কোন প্রকার ঋণের সুবিধা পান না। তাই তারা কোন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন না। ফলে জীবনের তাগিদে লোকজনের নিকট থেকে টাকা নেয়াটাই একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে তাদের।

উপস্থিত সাংবাদিকগণ বাড়ি বাড়ি কিংবা দোকানপাটে জোর করে টাকা আদায় না করে শান্তভাবে সহযোগিতা চাওয়ার পরামর্শ দেন। সেইসাথে তাদের কর্মসংস্থান এবং সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। তিনি বলেন, রাজশাহীতে মোট ১২০০জন হিজড়া রয়েছে। এরমধ্যে ৭-৮ ভাগ শিক্ষিত, ১০ভাগ কর্মক্ষম এবং ৯০ভাগ বেকার। এই বেকারত্বের জন্যই তারা মাানুষের নিকট হাত পাতে। শুধু তাইনয় সমাজের বিত্ববান এবং অর্থলগ্নী প্রতিষ্ঠানগুলো এগিয়ে না আসায় তারা আরো বিপদের মধ্যে আছেন। তারা এই চিরাচরিত পেশা ছেড়ে সমাজের একজন হয়ে বেঁচে থাকতে চান। তারজন্য সকলের সহযোগিতা কামনা করেন মোহনা।

মতবিনিময় সভায় এসময়ে উপস্থিত ছিলেন অত্র সংঘের উপদেষ্টা ফয়েজুল্লাহ চৌধুরী, শ্যামল কুমার ঘোষ ও জামাত খান, দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি ও কোষাধ্যক্ষ জুলিসহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় উপদেষ্টাগণ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নানা তথ্য তুলে ধরেন। সেইসাথে সরকারী ও বেসরকারী ভাবে হিজড়াদের কর্মসংস্থান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সভা পরিচালনা করেন লিডারশীপ অ্যান্ড এমপাওয়ারমেন্ট অব ট্রান্সজেন্ডার প্রজেক্ট কো-অর্ডিনেটর রাহনুমা শারমিন সমাপ্তি এবং প্রোগ্রাম অফিসার রায়হানুল হক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31