IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জে নৌকার বিজয়ে আনন্দ র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জে নৌকার বিজয়ে আনন্দ র‌্যালি

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোঃ মোখলেসুর রহমান মেয়র নির্বাচিত হওয়ায় ঐতিহাসিক বিজয়ে আনন্দ র‌্যালি বের করা হয়।

পৌর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনসহ সর্বসাধারণের অংশগ্রহণে জেলা শহরের পাঠানপাড়া’ শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয় চত্বর থেকে বিকাল পৌনে ৪ টায় আনন্দ র‌্যালিটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ নব-নির্বাচিত পৌর মেয়র বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।

পরে মুজিব চত্বরে পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনউজ্জামানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, পৌরসভার নব নির্বাচিত মেয়র মোখলেসুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যাপক শরিফুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, আর প্রতিশ্রতি নয়, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন হবে। এ শহরকে বাসযোগ্য করার জন্য যা যা করণীয় সব করার জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। জনগণ উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক মূল্যায়ন করেছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপক প্রচারণা জনগণকে প্রভাবিত করেছে বলেই এবারের নির্বাচনে এ অভূতপূর্ব সাফল্য এসেছে। শেষে দেশ ও জাতিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31