IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> রাজশাহী জেলা হ্যান্ডবল লীগের উদ্বোধন

রাজশাহী জেলা হ্যান্ডবল লীগের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, জেলা হ্যান্ডবল সমিতির উদ্যোগে, মৌসুমি ইন্ডাষ্টিজ ও কিউট কোম্পানীর সহযোগিতায় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ১২টি দল নিয়ে জেলা হ্যান্ডবল লীগ শুরু হয়েছে।

উদ্বোধনী দিনে লোটাস ক্লাব ১০-৫ গোলে হারায় সিপাইপাড়া স্পোর্টিং ক্লাবকে। আজকের খেলায় সম্প্রীতি ক্রীড়া চক্র, টাউন ক্লাব, নর্থবেঙ্গল স্পোর্টিং ক্লাব ও দিগন্ত প্রসারী সংঘ অংশ নেবে।

রাজশাহী জেলা হ্যান্ডবল সমিতির আহ্বায়ক আব্দুস সোহেল এর সভাপতিত্বে এই লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল। এর আগে তিনি বলেন এখানে খেলাধুলা ঝিমিয়ে পড়েছিল যা আজ এই হ্যান্ডবল লীগের উদ্বধন করে নুতুনভাবে এই লীগকে জাগিয়ে তোলা হল। এটি জেন সুন্দর ও সুষ্ঠুভাবে শেস হয় ও অবিষ্যতে এই লীগ চলমান রাখার জন্য সংগঠকদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবার একটি ক্রীড়ামোদী পরিবার। বঙ্গবন্ধু নিজেই এক সময় ফুটবল খেলতেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী খেলা হলেই পটোকলের অপেক্ষা না করে স্টেডিয়ামে খেলা দেখতে চলে যেতেন। উদ্বোধন শেষে তিনি জেলা হ্যান্ডবল সমিতির সদস্য সচিব মামুনুর রশীদ এর পক্ষ থেকে ব্যাক্তিগতভাবে অনুদানের ১৫ হাজার টাকা ও জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রাপ্ত ১টি করে হ্যান্ডবল অংশগহণকারী ১২টি ক্লাবকে প্রদান করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী শারীরিক কলেজের অধ্যক্ষ রতন কুমার সরকার, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী, অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন।

এছাড়াও উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন, সমিতির সদস্য সচিব মামনুর রশীদ বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন, কিউট কোম্পানীর জেলা সেলস অফিসার মোবারক হোসেন ও মৌসুমি ইন্ডাষ্ট্রিজ এর জুনিয়র সেলস অফিসার রকিবুল ইসলাম বাবু, নির্বাহী সদস্য নজরুল ইসলাম সরকারসহ অন্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31