IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> ‘আমরা রাজশাহীর উদ্যোক্তা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

‘আমরা রাজশাহীর উদ্যোক্তা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

ধূমকেতু প্রতিবেদক : শুক্রবার নগরীর একটি কনভেনশন হলে অনলাইন বিক্রয়োত্তর সেবামূলক গ্রুপ ‘আমরা রাজশাহীর উদ্যোক্তা’ বিশ পাউন্ডের একটি কেক কেটে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো। একবছরের অধিক সময় ধরে সুনাম ও খ্যাতির সাথে নিজেদের তৈরি ও উৎপাদনকৃত পণ্য ও সেবা দিয়ে ইতিমধ্যেই ক্রেতাদের আস্তা ও বিশ্বাস অর্জন করার সুযোগ সৃষ্টি করলেও ‘স্বপ্ন জয়ের মিলন মেলা’ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো রাজশাহীর মানুষদেরকে নিয়ে উদ্যোগতা তৈরির এই অনলাইন প্লাটফর্মটির। খুব অল্প সময়ের মধ্যেই ৪৭ হাজার মেম্বারশীপ অতিক্রম করেছে অনলাইন নির্ভর বিক্রয়োত্তর এই সেবামূলক অনলাইন গ্রুপটি।

গতকালের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মাসুদুর রহমান রিংকু।

বিশেষ অতিথি ছিলেন, বিসিক এর উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ, আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন ও আমানা হোমস্ এর পরিচালক মেহেদী হাসান রনি।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, উক্ত গ্রুপের ক্রিয়েটর ও এ্যাডমিন মাসুদ রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সকল সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্রেডলাইসেন্স ও টিআইএন নাম্বার সম্পন্ন করার পাশাপাশি রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্য হবার উপদেশ দেন। এছাড়াও নিজেদের সততা আর পারিবারিক সহানুভূতির বিষয়টিও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

এদিকে বিশেষ অতিথি আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী তার উপস্থিত বক্তিতায় বলেন, আমি ভবিষ্যতে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি হিসেবে পরিচিত করার অভিপ্রায় নিয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য একসময় এগ্রোফার্মে চাকুরী করতাম। আমার ভেতর সবসময় কাজ করতো, আমি চাকুরী করবো না, নিজের শহরে চাকুরী দেবার সুযোগ সৃষ্টি করবো। সে মোতাবেক আজ আমি কিছুটা হলেও সফলতা পেয়েছি। তিনি তার বক্তিতায় ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় নানাবিধ বিষয় তুলে ধরেন। তিনি উৎপাদিত ও তৈরিকৃত পণ্যের একটি চমৎকার নাম ও লোগো তৈরি করতে বলেন সবাইকে। সকল ক্রেতাদেরকে নতুন ধারায় নিয়ে আসার জন্য এই ধরণের অনলাইন সেবার কোন বিকল্প নেই বলেও তিনি বক্তব্যে তুলে ধরেন।

তিনি নতুন উদ্যোগতাদের উদ্দেশ্যে আরও বলেন, দেশের অনেক গ্রুপ অব কম্পানীর মালিকেরা নিজেরে যাত্রা শুরু করেছিলেন যতসামান্য অর্থ দিয়ে। তাই নিজেদের সততা আর শ্রম দিয়ে আপনারাও একদিন সফল ব্যবসায়ি হতে পারবেন।

উল্লেখ্য, ‘আমরা রাজশাহীর উদ্যোক্তা’ গ্রুপটিতে ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ ও বিক্রয়োত্তর সেবায় অগ্রগামীতার বিষয়টি ফুঁটে উঠেছে। এই গ্রুপটিতে ভোগ্যপণ্য ছাড়াও আছে ব্যবহার্য অসংখ্য আইটেম। তৈরিকৃত পোষাক থেকে শুরু করে মেয়েদের অর্নামেন্ট, ঘর সাজানোর উপকরণ, ফাস্টফুড, ঘি, সরিষার তেল, মাফন ছাড়াও অন্যান্য মুখরোচক তৈরি খাবারের বিশাল সমাহার রয়েছে অনলাইন গ্রুপটিতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31