ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকার বাসের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত।
শুক্রবার সকাল ১০ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের জামাদানির মোড়ে রাস্তা পারাপারের সময় তৌফিক (৫) নামের শিশু নিহত হয়েছে। নিহত শিশু তৌফিক তার মায়ের সঙ্গে নানার বাসা যাচ্ছিলো। সে রাজশাহীর বাঘা উপজেলার চারঘাট এলাকার বাবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী হতে অটোরিকশা যোগে জামাদানি মোড়ে নেমে তার মা অটোরিকসা নেমে ভাড়া দিচ্ছিল এরই ফাঁকে শিশু তৌফিক রাস্তা পার হচ্ছিলো এই সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের কোচ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোদাগাড়ী মডেল থানার (ওসি) কামরুল বলেন, ঘাতক ঢাকাগামী কোচটি ঘটনাস্থল থেকে কিছু দূর আগে বাঁশলিতলায় স্থানীয়রা আটকে রাখলে পরে পুলিশ উদ্ধার করে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


