IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রথাগত পদ্ধতির বাইরে বেরিয়ে আসতে হবে’

‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রথাগত পদ্ধতির বাইরে বেরিয়ে আসতে হবে’

ধূমকেতু প্রতিবেদক, রাবি : শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে প্রথাগত পদ্ধতির বাইরে বেরিয়ে আসতে হবে। আজকে যে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে সেই বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে। চতুর্থ বিপ্লবের যে বড় চ্যালেঞ্জ আসবে, সেটা মোকাবিলা করতে এখনই প্রস্তুতি নিতে হবে।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষিত ও সনদধারী বেকার তৈরি করতে চাই না। আমরা দক্ষ মানবশক্তি তৈরি করতে চাই। যারা সঠিক ভাবে বিশ্বে প্রতিনিধিত্ব করবে। তারা শুধু জ্ঞান-বিজ্ঞানে প্রযুক্তিতে দক্ষ ও মানবিক গুনাবলিতে সুনাগরিক হবে না তারা বিশ্বনাগরিক হয়ে গড়ে উঠবে। এজন্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে তার কিছুটা পরিবর্তন করতে হবে।

ডা. দিপু বলেন, শিক্ষার্থীকে জ্ঞান দান করলাম, সাটিফিকেট দিলাম, সে বেরিয়ে গেল নিজের কর্মসংস্থান করতে পারলো কিনা, উদ্দোক্তা হতে পারলো কিনা, সে কোথাও ভালো চাকরি পেল কিনা। সে ব্যাপারে আমাদের দায়িত্ব নাই , তা যেনো না হয়।

তিনি আরও বলেন, আমি রাজশাহীতে আসতে পেরে আমি সত্যি আনন্দিত। এই শহর রেশমের শহর, পদ্মাপারের শহর। রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষায় অনেক অনেক গুনিজন ও শিক্ষাবিদ সৃষ্টি করেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে অগ্রগতি তে এগিয়ে যাচ্ছে সেই গতির সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। তার হাত কে শক্তিশালী করতে শিক্ষাকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে গুণগত মান উন্নয়নে চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন, রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী জাকারিয়া, অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন, অধ্যাপক মলয় ভৌমিক।

এর আগে বেলা ১২ টায় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ড. শহীদ শামসুজ্জোহা মাজার, কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিন বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য দশতলা বিশিষ্ট শেখ হাসিনা হলের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31