IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের বার্ষিক সভা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের বার্ষিক সভা

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ২০২২-২০২৪ (তিন বছর) মেয়াদে কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।

নগর ভবনের সিটি হল সভাকক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত কমিটির ৭ সদস্যের নাম ঘোষণা করেন।

কমিটির সদস্যবৃন্দ হলেন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সেক্রেটারী শাহীন আকতার রেণী, সদস্য প্রফেসর ড. চৌধুরী সারোয়ার জাহান, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, প্রফেসর মোঃ তানবিরুল আলম, আরিফুল হক কুমার, প্রফেসর রুহুল আমিন প্রামানিক।

সভাপতির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রক্তদান, আর্ত মানবতার সেবায়, যুদ্ধ বিধ্বস্ত, প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে থাকে রেড ক্রিসেন্ট। সারাবিশ্বের মত বাংলাদেশে রেডক্রিসেন্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। অতিমারী করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজশাহীতে রেড ক্রিসেন্ট খাদ্য সহায়তা প্রদান, টিকা প্রদান, স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধকরণ লিফলেট বিতরণ, অক্সিজেন সিলিন্ডার প্রদান কাজে সহায়তা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, শীত মৌসুমে শীতার্থ মানুষ যেন পর্যাপ্ত শীতবস্ত্র পায় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান মেয়র। পরে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন মেয়র। সভায় রেডক্রিসেন্ট সিটি ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31