ধূমকেতু প্রতিবেদক : অ্যান্টিবায়েটিক ঔষধ সেবনের সঠিক ব্যবহার, অতিরিক্ত সেবনের ফলে ও কম সেবনের ফলে যে সুফল ও কুফল ঘটে মানবদেহে সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সেমিনারের আয়োজন করেন বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশন ও রেডিও পদ্মা ৯৯.২ এফ.এম।
১৯২৭ সালে অ্যান্টিবায়েটিক আবিষ্কারের পর থেকেই মানবদেহের নানান শারীরিক জটিলতায় এই ঔষধটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞ ডাক্তারগণ।তবে শুধু ডাক্তারায় এই পরামর্শ দিয়ে থাকেন তেমনটা নয় বরং সামান্য শর্দি, জ্বরে ফার্মাসিস্টের পরামর্শে অধিক পাওয়ারের অ্যান্টিবায়েটিক সেবন করে থাকেন রোগীরা। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানান অনুষ্ঠানে উপস্থিত থাকা ডাক্তার শাহীদ।
উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন নানান শ্রেণি পেশার মানুষ। সরাসরি প্রশ্ন -উত্তরের মাধ্যমে ডাক্তারের কাছে পরামর্শ নেন তারা। সেমিনারে উপস্থিত থেকে সচেতন হতে পেরেছেন বলে জানান সেমিনারে অংশগ্রহণকারীরা।
এই সেমিনারের মাধ্যমে জণগণকে সচেতন করতে পারবে বলে মনে করেন আয়োজকরা।


