IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড‘পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন’হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহতবাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভা
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> শীতের শুরুতে লেপ তৈরিতে ব্যস্ত ধুনকাররা

শীতের শুরুতে লেপ তৈরিতে ব্যস্ত ধুনকাররা

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : শীত বাড়ছে সেই সাথে শীত নিবারণের জন্য বাড়ছে লেপ তোষকের দোকানে ক্রেতাদের ভীড়। নাটোরের সিংড়া পৌর শহরের পোষ্ট অফিস মোড়ের তুলাপট্রি বাজারে আছে খাঁন বেডিং ষ্টোর, মা বেডিং ষ্টোর ও নয়ন বেডিং ষ্টোর সহ ১৫ থেকে ২০ টি দোকান।

সরেজমিনে এসব দোকান ঘুরে দেখা যায়, লেপ তোষক তৈরীতে কারিগররা ব্যস্ত সময় পার করছেন। তুলার মাপ ঝোক,কাপড় কাটা সেলাই, তুলাধুনা, সব মিলে কারিগরদের ব্যস্ততার শেষ নেই। অগ্রহায়ণ, পৌষ,মাঘ ও ফাল্গুন শীতকালের এই চার মাস লেপ তোষক তৈরীর ভরা মৌসুম। এ মৌসুমে যত কাজ হয় তুলনামূলক সারা বছর কাজ হয় তার অর্ধেক।

জাহিদ, এনামুল ও ইমরুল নামের ৩ কারিগর জানান, সকাল ৮ থেকে রাত ১১টা পর্যন্ত তাঁরা দোকানে লেপ তোষক তৈরীর কাজ করেন। প্রতিদিন মজুরী হিসাবে পান ৭ শত থেকে ৮শত টাকা অথচ বছরের অন্য সময়ে কাজ কম থাকায় প্রতি দিন মজুরী পেতেন ৩ শত থেকে সাড়ে ৩শত টাকা। শীতের এই মৌসুমে কাজের চাপ ও মজুরী বেশি পাওয়ায় খুশি কারিগররা।

লেপ তোষকের দোকানে আসা শ্রীমতি সীমা রানী নামের এক ক্রেতা জানান, ৪-৫ হাতের একটি লেপ তৈরী করতে আমার খরচ হয়েছে ১৮শত টাকা। গত বছর একই মাপের লেপ তৈরীতে খরচ হয়েছিল ১৫শত টাকা। গতবারের চেয়ে লেপ প্রতি ৩ শত টাকা বেশি লাগছে।

জাবেদ নামের আরেক ক্রেতা জানান, মেয়ে জামাই বাড়িতে দেওয়ার জন্য লেপ তোষক আর বালিশ তৈরীর কাজে এখানে এসেছি। এছাড়া বাড়ির পুরাতন দুটি লেপ তোষক এনেছি মেরামত করে নেওয়ার জন্য।

সিংড়া তুলা পট্রি বাজারের ব্যবসায়ী নাজমুল হুদা ও মোতাহার আলী জানান, লেপ-তোষক বানাতে গার্মেন্টেসের ঝুট, ফম ও কার্পাস তুলো ব্যবহার করতে হয়। এরমধ্যে রয়েছে সুতো, কাপড় ও মজুরি ব্যয়। লেপের চেয়ে তোষকের দাম একটু বেশি পড়ে। তুলার মান, পরিমাণ, নারিকেলের ছোবলা ও কাপড়ের ওপর নির্ভর করে একেকটি তোষক তৈরির ব্যয় ধরা হয়। লেপ তোষকের উপকরণ ও শ্রমিক ব্যয় একটু বৃদ্ধির কারণে গতবারের চেয়ে লেপ তোষক তৈরীর খরচ বেশি পড়ছে। সব খরচ বাদ দিয়ে সীমিত লাভে ক্রেতাদের কাছে শীতের এই সব উপকরণ বিক্রয় করছি।

খাঁন বেডিং ষ্টোর এর স্বত্বাধিকার ওমর ফারুক জানান, সারা বছরই কম বেশি কাজ পাই। তবে শীতের এই মৌসুমে কাজ একটু বেশি পাই। শীত যত বাড়ে ব্যবসাও তত ভালো হয়। এখন প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ টি লেপ তোষকের অর্ডার পান বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031