IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে ছাত্রমৈত্রীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে ছাত্রমৈত্রীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ‘বাংলাদেশ ছাত্র মৈত্রী’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ১৯৮০ সালের এ দিনে বহুধাবিভক্ত প্রগতিশীল ছাত্র আন্দোলনের চারটি সংগঠনের ঐতিহাসিক ঐক্যের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রতিষ্ঠালাভ করে বাংলাদেশ ছাত্র মৈত্রী।

নানা আয়োজনে ছাত্রমৈত্রীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির রাজশাহী জেলা ও মহানগর শাখা। সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে একটি সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন ছাত্রমৈত্রীর সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

সমাবেশ শেষে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে একটি র‌্যালি বের করা হয়। স্লোগানে স্লোগানে মুখরিত র‌্যালিটি জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক নেতা ও মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রমৈত্রীর সাবেক নেতা ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, ছাত্রমৈত্রীর সাবেক নেতা সেলিম মনোয়ার, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, সাঈদ চৌধুরী, সীতানাথ বণিক, শামীম ইমতিয়াজ সুমন, আলমগীর হোসেন, তৌহিদ উদ্দীন, শারমনি আক্তার, বিমান চক্রবর্তী, সম্রাট রায়হান, রুবেল আলী, শহিদ সানির বাবা মনোয়ারুল ইসলাম চৌধুরী নান্নু, মহানগর ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সাকিব আল হাসান, গালিব হোসেন, রাজপাড়া থানার নেতা ইফতিক হাসান, বোয়ালিয়া থানার সভাপতি অমিত সরকার প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান।

সঞ্চালনা করেন, জেলার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।

সমাবেশ থেকে বিজ্ঞানভিত্তিক ও একমুখী শিক্ষা ব্যবস্থার দাবি করে ছাত্রমৈত্রীর নেতারা বলেন, ছাত্র রাজনীতির নৈতিক আদর্শে অবিচল বাংলাদেশ ছাত্রমৈত্রী এখনও জনগণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা কায়েমের লড়াই করে যাচ্ছে। সাম্রাজ্যবাদ-সাম্প্রদায়িকতা, ঘুষ, দূর্নীতি ও নৈরাজ্য রুখে দিতে আমরা মাঠে আছি। ফজলে হোসেন বাদশার হাত ধরে ছাত্রমৈত্রী যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে যেকোন ত্যাগ শিকারে আমরা সবসময় প্রস্তুত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31