ধূমকেতু প্রতিবেদক : করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন শুরু হতে চলেছে। বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার-লফস সোমবার বাঘা পৌরসভা এলাকায় প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সোসাইটি কার্যালয় সংলগ্ন এলাকায় পিএসএস সংস্থার সদস্য ও গ্রামের সাধারণ মানুষের মাঝে ঘন ঘন হাত ধুই-মাস্ক পড়ি, নিজে সচেতন হই-অন্যকে সচেতন করি স্লোগানে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে সচেতনতামূক হ্যান্ডবিল বিতরণ করা হয়।
করোনা সচেতনতা লিফলেট বিতরণকালে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত থেকে গ্রামীন জনগনকে করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন থেকে বাঁচতে সকলকে সরকারী বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানান।
সচেতনতামূলক লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সোসাইটির নির্বাহী পরিচালক আলী আকবর সহ লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া।


