ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ৪ জন, বাগমারা থানা ৭ জন, দুর্গাপুর থানা ৪ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ৭ জন ও বাঘা থানা ৪ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ২৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, দুর্গাপুর থানা পুলিশ নূর হোসেন ওরফে ভদু (৪৫), মিলন হোসেন (২২) এবং তুষার ইমরান (২৪) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে সখীনা বেগম ওরফে টুনু (৫১) ও জান্নাতুল ফেরদৌস (২৫) কে ৯০গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


