IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাবি অধ্যাপক শাহ আজম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাবি অধ্যাপক শাহ আজম

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ আজম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন-২০১৬ এর ১০(১) ধারা অনুসারে আগামী ৪ বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করেছেন রাষ্ট্রপতি ও ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ ।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিয়োগপত্রে বলা হয়, মেয়াদ চার বছর হলেও রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনে করলে এর আগেও এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন।

অধ্যাপক শাহ আজম ১৯৯৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগে প্রভাষক পদে যোগ দেন এবং ২০১৪ সালে অধ্যাপক পদে উন্নিত হন।

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের একাধিক দায়িত্ব পালন করেন। ২০২১সালে তিনি ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন নির্বাচিত হন। এর আগে ২০১৬ সালে তিনি রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম, গোল্ড বাংলাদেশ, আরইউমুনা সহ বেশকিছু সংগঠনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি।

প্রসঙ্গত, তিনি ১৯৮৮ সালে রাবির মার্কেটিং বিভাগ থেকে অনার্স এবং ১৯৮৯ সালে মাস্টার্স পাশ করেন। বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে ২০০৬ সালে এমফিল এবং অস্ট্রেলিয়ার কর্টিন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রী গ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31