IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> বাগমারায় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাগমারায় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা মনোয়নপত্র দাখিল করেছেন।

বুধবার দিনব্যাপি প্রার্থীরা আনন্দঘন পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে শুভডাঙ্গা ইউনিয়নে গত বারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম প্রামানিক দলীয় নেতা কর্মীদের নিয়ে উপজেলা প্রকৌশলীর দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে তিনি দ্বিতীয় বার দলীয় মনোনয়ন পেয়েছেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, মাস্টার আব্দুল মজিদ শেখ প্রমুখ।

এদিকে, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বাসুপাড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন। তিনি দ্বিতীয় বারের মতো নৌকার প্রাথী হিসেবে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন। লুৎফর রহমান বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

ফরম দাখিল কালে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের প্রদর্শক আব্দুল গাফ্ফার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সাগর সহ দলীয় নেতৃবৃন্দ।

একই ভাবে আউচপাড়া ইউনিয়নে গত বারের নির্বাচিত চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার জান মোহাম্মদ দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিক শিক্ষা অফিসার ও রিটানিং কর্মকর্তার হাতে ফরম দাখিল করেন। তিনি দ্বিতীয় বারের মতো নৌকার মনোনয়ন নিয়ে আউচপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

এসময় তাঁর সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী, সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

পাশাপাশি মাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ফরম দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, উপজেলা আ’লীগের সদস্য রেজাউল হক। দুপুরে মৎস্য কর্মকর্তা কার্যালয়ে রিটানিং কর্মকর্তা রবিউল করিমের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় তাঁর সালে ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন, সদস্য সাহার আলী মাস্টার, ওয়ার্ড আ’লীগের সভাপতি রমজান আলী, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, যুবলীগ সভাপতি সিদ্দিক প্রমুখ।

এছাড়াও হামিরকুৎসা ইউনিয়নে চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটানিং অফিসার রাজিবুর রহমানের নিকট চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, জহির উদ্দীন বাবর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুবলীগের সভাপতি শাহ রেজা আলম ইমন সহ অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, গোবিন্দপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন উপজেলা প্রাণিসম্পদ অফিসে মনোনয়ন ফরম দাখিল করেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীগণ মনোনয়ন ফরম দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর, যাচাই-বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর এবং ৫ জানুয়ারী এক যোগে অনুষ্ঠিত হবে উপজেলার ১৬ টি ইউনিয়নে নির্বাচন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31