IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে প্রথমা’র সাত দিনব্যাপী বইমেলা

রাজশাহীতে প্রথমা’র সাত দিনব্যাপী বইমেলা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রথমা প্রকাশনের সাত দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী কলেজিয়েট স্কুল চত্বরে মেলার উদ্বোধন করা হয়।

মেলা চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। মেলায় প্রথমার বইয়ে ২৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ে বই বিক্রি হচ্ছে।

মেলার উদ্বোধন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পৌরকৌশল বিভাগের অধ্যাপক ইকবাল মতিন।

রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগমের সভাপতিত্বে ও প্রথম আলো রাজশাহী বন্ধুসভার সাবেক সভাপতি ফারুক হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, রাজশাহী গভঃ নিউ ডিগ্রী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সাইয়েদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার মজুমদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তানভিরুল হক, রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নিতাই কুমার, কবি মোস্তাক আহমেদ, কবি প্রত্যয় হামিদ, প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসেন, প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, বইবৃক্ষ সংগঠনের আঁকা ও রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী অপ্সরা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনার কারণে গত দেড় বছরে রাজশাহীতে বইমেলা হয়নি। এবার প্রথমা প্রকাশন সেই উদ্যোগ নিয়ে বইমেলা শুরু করেছে। তথ্যপ্রযুক্তির ছোঁয়াতে এখনকার প্রজন্ম বইবিমূখ হয়ে যাচ্ছে। কিন্তু আজকে এখানে তরুণদের উপস্থিতি সেই ধারণা পাল্টে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পড়াশোনা একজন শিক্ষার্থীকে দক্ষ করে তোলে। পাঠ্যসূচির বাইরের বই পড়া দরকার। এসব বই আলোকিত ও সৃজনশীল মানুষ গঠনে সহায়ক। প্রথমা প্রকাশনের এই উদ্যোগ নতুন নতুন পাঠক তৈরি করবে। তাঁরা এ ধরনের বইমেলা সারা দেশে ছড়িয়ে দিবে। অতিথিরা সারা দেশের উপজেলা পর্যায়ে একটি করে মডেল গ্রন্থাগার করার জন্য সরকারের প্রতি আহŸান জানান।

উদ্বোধনের পর পাঠক ও সাহিত্যানুরাগীদের পদচারণে মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

বই কিনতে আসা কয়েকজন শিক্ষার্থী জানান, বইমেলায় প্রথমা সর্বোচ্চ ৬০ শতাংশ বইয়ে ছাড় দিচ্ছে। এটা শিক্ষার্থীদের জন্য ভালো উদ্যোগ। এবার কিছুটা ছোট পরিসরে বইমেলা হচ্ছে। সামনে আরও বড় পরিসরে বইমেলা করার আহŸান জানান তাঁরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31