IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চাঁপাইনবাবগঞ্জে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : পঞ্চম দফায় সারাদেশে আগামী ০৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আরাফুল ইসলাম আজিজি।

বুধবার (০৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ও ঝিলিম ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর-উন-নাহার রুবিনার হাতে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

নিজের পক্ষে চেয়ারম্যান পদে প্রস্তাবকারী, সমর্থনকারী, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণমান্য বক্তিবর্গদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার নিকট মনোনয়নপত্র জমা দেন,গোবরাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আতাউল ইসলাম আজিজি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন রেজা বাবু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আক্কাস আলীসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবিষয়ে চেয়ারম্যান প্রার্থী আরাফুল ইসলাম আজিজি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রেখেছেন বলে তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। আগামী ০৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য গোবরাতলা ইউনিয়ন পরিষদের ভোটে ইনশাআল্লাহ তাঁর এই আস্থার প্রতিদান দিতে পারবো। প্রধানমন্ত্রীকে নৌকা প্রতীকের বিজয় উপহার দিতে চাই৷

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও বাংলাদেশ আওয়ামীলীগের অধীনে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীকের জয়ের বিকল্প নেই। গোবরাতলা ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো। সকল শ্রেণীপেশার মানুষের দোয়া ও সমর্থন নিয়ে একাজ করতে চাই বলে জানান তিনি।

আগামী ০৫ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।

উল্লেখ্য, গোবরাতলা ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২২ হাজার ৯৬৫ জন। এরমধ্যে মহিলা ভোটার ১১ হাজার ৫৯৪ জন ও পুরুষ ভোটার ১১ হাজার ৩৭১ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31