ধূমকেতু প্রতিবেদক, পোরশা : চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে নওগাঁর পোরশা উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা স্থানীয় রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ১নং নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রর্থী এনামুল হক, ২নং তেঁতুলিয়ার ফজলুল হক শাহ্ চৌধুরী, ৩নং ছাওড়ের মোস্তাফিজুর রহমান, ৪নং গাঙ্গুরিয়ার আনিছুর রহমান, ৫নং ঘাটনগরের বজলুর রহমান ও ৬নং মশিদপুরের হারুন অর রশিদ মনোনয়নপত্র জমাদেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকগণ।


