IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন

গোদাগাড়ীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : বাংলাদেশের সকল শিশুর জন্য আশা আনন্দ ও নায্যতার স্বণার্লী ৫০ বছরে এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ৫০ বছর পূর্তি উদযাপন হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির আয়োজনে উপজেলার পরিষদ হলরুমে সামনে বেলুন উড়িয়ে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজশাহী-১ (গোদাগাড়ী- তানোর) সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

পরে উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড বাংলাদেশ গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাবলু খানের সভাপতিত্বে ৫০ বছর পূর্তিতে সভায় বিশেষ অতিথি অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী মডেল অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন।

অনুষ্ঠানে বক্তারা বলেন ১৯৫০ সালে ড. বব পিয়ার্সের আদর্শকে সামনে রেখে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের সরকারের সাথে উন্নয়ন সহযোগী হিসাবে কাজ একযোগে কাজ করছে।,

১৯৭২ খিস্টাব্দ, যুদ্ধের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহŸানে যুদ্ধ-বিদ্ধস্ত বাংলাদেশের পুনর্গঠনে আবার এগিয়ে আসে সংস্থাটি। ওয়ার্ল্ড ভিশন অংশীদারিত্বে বিশ্বাসী একটি আন্তর্জাতিক খ্রিষ্টান উন্নয়ন সংস্থা, যার লক্ষ্য হল সৃষ্টিকর্তার প্রদর্শিত পথ অনুসরণ করে কথা, কাজ এবং জীবনাচরণের মধ্য দিয়ে দরিদ্র ও নিপীড়িত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা, সমাজে ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা।

সংস্থাটি শিশুদের শিক্ষা, শিশু সুরক্ষা ও জন সম্পৃক্ততা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন এবং জীবিকায়ণ ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী পরিচালনা করে থাকে। আর এসব কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে জলবায়ু পরির্বতন, নগর উন্নয়ন, জেন্ডার সমতা ও প্রতিবন্ধীব্যক্তির অন্তর্ভুক্তিকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন এবং এ্যাডভোকেসিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31