ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে নারী নির্যাতন বন্ধ করি ‘কমলা রঙের বিশ্বে নারী প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম।
বিশেষ অতিথি ছিলেন, গোাদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, রাজশাহী জেলা পরিষদ সদস্য শ্রীমতি কৃঞ্চনা দেবী উপজেলা মহিলা বিষয়ক শারমিন শাপলা, পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লাইলা তাসলিমা নাসরিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রাফিজা তাবাসুম জিনিয়া প্রমূখ।
এসময় বক্তরা বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবীত হয়ে সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা নির্বাচিত ৫ জন জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।


