ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর হামলায় নৌকা প্রার্থীর ভাইসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ নৌকা প্রার্থীর প্রচারণা কাজে শিবপুর যাওয়ার পথে একদন্ত বাজারে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য লিয়াকত হোসেন আলাল সর্দারের নেতৃত্বে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মহসিন আলী মোল্লার চাচাত ভাই এএসআই (অব.) রফিকুল ইসলাম ভাষানী, রকিবুল ইসলাম, শরিফুল ইসলাম, মাসুম, মিলন, রিপন ডাক্তার গুরুতর আহত হয়।
আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে আটঘরিয়া থানার ওসি হাফিজুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করেন, তিনি বলেন ঘটনা জানার পরে ঔ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে,থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


