ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
বুধবার (৮ ডিসেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৫ জন, কাটাখালী থানা ৫ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ০৪ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


