IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> এসআইয়ের ‘বিশেষ অঙ্গ’ কেটে দেয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

এসআইয়ের ‘বিশেষ অঙ্গ’ কেটে দেয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

কুপিয়ে জখম, ছুরিকাঘাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সাগড়পাড়া ভাড়া বাসায় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। আহত ওই এস আই নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতে খায়েরে। এসআই ইফতে খায়েরকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পরে তাকে ২ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বেডে ভর্তি করা হয়। কিন্তু রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সেখানে তার শরীরে জরুরি অস্ত্রোপচার করা হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে আবারও ওয়ার্ডের বেডে দেওয়ার কথা রয়েছে।

রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, ওই পুলিশ কমকর্তার গোপনাঙ্গ কেটে দুই ভাগ করে দেওয়া হয়েছে। যে কারণে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সেখানে তার জরুরি অস্ত্রোপচার হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন।

এদিকে, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতলে যান। তারা ওই পুলিশ কমকর্তার চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় পুলিশ কমকর্তার স্ত্রী রূপসী দেওয়ানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

নগরীর বোয়ালিয়া থানার পুলিশ কমকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, বিকেলে ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাকে আটক করে রাখা হয়েছে।

ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, এসআইয়ের স্ত্রী রূপসী দেওয়ান ওই বাড়ি থেকে স্বামীর গোপনাঙ্গের বিচ্ছিন্ন অংশটি বের করে দিয়েছেন। তার দাবি- স্বামী পরকীয়ায় জড়িত। তার সঙ্গে অনেক মেয়ের সম্পর্ক। এ কথা বললে কেউ-ই বিশ্বাস করতো না।

এজন্য রাগ-ক্ষোভে তিনি এমন কান্ড ঘটিয়েছেন। ডিউটি শেষে বাসায় ফিরে ওই পুলিশ কমকর্তা ঘুমিয়ে পড়েন। এ সুযোগ নিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি নিবারন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31