ধূমকেতু প্রতিবেদক : ৮০’র দশকের ছাত্রসংগ্রাম পরিষদের জনপ্রিয় ছাত্রনেতা মরহুম জেড. এম জগলুল আহমেদ এর দশম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মিরা।
শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর মহিষবাথান কবরস্থানে মরহুম জেড. এম জগলুল আহমেদ এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মরহুম জেড. এম জগলুল আহমেদ রাজশাহী কলেজের সাবেক ভিপি, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৮০’র দশকের ছাত্রসংগ্রাম পরিষদের জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, হাবিবুর রহমান বাবু, রাকিবুল হাসান, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবু সালেহ, অধ্যাপক আমিনুল ইসলাম আমিন, অধ্যাপক আওয়াল আনসারী, সাবেক ছাত্রনেতা আব্দুল লতিফ, রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু।
আরও উপস্থিত ছিলেন, জোবায়ের হাসান রুবন, শাহীন শাহ আলী শোভা, মুকিতুজ্জামান জুরাত, মাহমুদ হাসান ফয়সাল, আতিকুল ইসলাম বাবু, সুমিত, নগরীর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান টুকু, সাবেক ছাত্রনেতা শফিকুজ্জামান শফিক, ফজলে রাব্বী বাদশা, সজিব, জিয়াউর রহমান, ইঞ্জি. রফিকুজ্জামান, নাসির উদ্দিন রুবেল প্রমুখ।


