IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> উস্কানিমূলক পদক্ষেপের জবাব হবে ভয়াবহ : দিমিত্রি

উস্কানিমূলক পদক্ষেপের জবাব হবে ভয়াবহ : দিমিত্রি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনকে ‘যেকোনো ধরনের উস্কানিমূলক’ পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্তে ইউক্রেন উস্কানিমূলক পদক্ষেপ নিলে তার কঠোর জবাব দেওয়া হবে।

কের্চ প্রণালিতে ইউক্রেনের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ডোনবাস’ পাঠানোর প্রতিক্রিয়ায় পেসকভ এ হুঁশিয়ারি দিয়েছেন বলে রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনের যুদ্ধজাহাজ ডোনবাস কের্চ প্রণালি অভিমুখে যাত্রা করে।এ সময় রাশিয়া এটিকে গতিপথ পরিবর্তন করতে বললেও যুদ্ধজাহাজটি তা উপক্ষা করে।

রাশিয়ার ফেডারেল নিরাপত্তা সার্ভিসের কোস্ট গার্ড বাহিনীর একটি জাহাজ সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনের যুদ্ধজাহাজটির আচরণ উস্কানিমূলক এবং তা জাহাজ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করছে।

এর আগে ২০১৮ সালের ২৫ নভেম্বর কের্চ প্রণালিতে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধজাহাজের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষে দু’দেশের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছিল।ইউক্রেনের তিনটি যুদ্ধজাহাজ কের্চ প্রণালি অতিক্রম করে ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার পানিসীমায় ঢুকে পড়ার পর ওই সংঘর্ষ হয়েছিল।

পরে রাশিয়া ওই তিন যুদ্ধজাহাজ এবং সেগুলোর ২৪ নাবিককে আটক করে। কের্চ প্রণালি ক্রিমিয়া উপদ্বীপকে পৃথক করে পূর্বের রাশিয়ার ক্রাসোডার ক্রাইয়ের তনান উপদ্বীপ থেকে এবং কৃষ্ণসাগর এবং আজব সাগরকে সংযুক্ত করেছে।

আজর সাগরে প্রবেশের একমাত্র পথ হচ্ছে কের্চ প্রণালি এবং ইউক্রেনের দু’টি সমুদ্রবন্দরে যেতে হলে এই প্রণালি অতিক্রম করতে হয়।প্রণালীটি ৩.১কিলোমিটার থেকে ১৫ কিলোমিটার চওড়া এবং ১৮ মিটার গভীর।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news