IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গোদাগাড়ী

জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গোদাগাড়ী

ধূমকেতু প্রতিবেদক : জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শনিবার (১১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত হয়।

ফাইনালে গোদাগাড়ী ২-১ গোলে মোহনপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের পক্ষে শান্ত ও রাহুপ ১টি করে খেলার প্রথমার্ধে গোল করেন। দিত্বীয়াধের খেলা শুরু হলে খেলার শেষ মূহূর্তে প্যানাল্টি পেয়ে মোহনপুরের শান্ত ১টি গোল পরিশোধ করেন।

সর্বোচ্চ গোলদাতা হয়েছে গোদাগাড়ীর রাহুপ ও সেরা খেলোয়াড় হয়েছেন ছোটন। সেরা ভেন্যুর পুরস্কার পেয়েছেন বাঘা উপজেলা ক্রীড়া সংস্থা।

খেলা শেষে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমাযুন কবীর।

এর আগে তিনি বলেন এই খেলাধুলা হওয়ার কারণে ছেলেরা আজ মাদকমুক্ত ও অপসোক্তি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। এছাড়াও তিনি খেলোয়াড়দের নিয়মিত অনুশিলন করার আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়াউল হক, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রুনা লাইলা, জেলা হহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তাহমিনা রহমান শিশির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ সভাপতি কল্যাণ চৌধুরী ও সকল উপজেলার সাধারণ সম্পাদকগণ।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা ইউএনওগনসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31