IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পাবনায় সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী নিহত, নির্বাচন স্থগিত

পাবনায় সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী নিহত, নির্বাচন স্থগিত

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলা ভাড়ারা ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনায় নির্বাচন স্থগিত করেছে জেলা রিটানিং কর্মকর্তা। ১১ ডিসেম্বর সকালে নৌকার প্রার্থী আবুসাঈদ খাঁন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে। সংঘর্ষে সময় গুলাগুলিতে উভয় পক্ষের ১০ জন গুলিবিন্ধ হয়েছে। সংঘর্ষে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহামুদ খানের ভাই ইয়াসিন আলম খান নিহত হয়েছেন। নিহত ইয়াসিন আলম (৩২) তিনিও এই নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

শনিবার সকাল ৯টার সময় উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি চারাবটতলা গ্রামের ভোট চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এসময় উভয় পক্ষ আগ্নিয়া ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় গুলাগুলিতে উভয় পক্ষের ২০ থেকে ৩০ জন গুলিবিদ্ধসহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হন। এর মধ্যে অহত অনেককে সুজানগর হাসপাতালে আর গুলিবিদ্ধ ১০/১২ জনকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুত্ব আহত দ্ইু জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়। রাজশাহী নেয়া পথে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতাল মাহামুদ খানের চাচাতো ভাই আরেক আনারস প্রতিকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম খানের মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহামুদ খান ও নৌকা প্রতিকের আবু সাঈদ খানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই আঞ্চলিক আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে ঝামেলা চলে আসছিলো। শনিবার সকালে এলাকায় দুই গ্রুপের মধ্যে নির্বাচনের প্রচার প্রচারণা ও ক্ষমতা প্রর্দশনের অংশ হিসাবে এই গুলাগুলির ঘটনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংষর্ষের ঘটনার পরে ইয়াসিন আলরম খানের মৃত্যু খবর ছড়িয়ে পরলে তার নেতাকর্মী ও সমর্থকেরা চেয়ারম্যান সাঈদ খানের এলাকায় তার সমর্থকদের বাড়িঘড়ে ভাঙচুর ও লুটপাটের চালিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

পাবনায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছে সদরের ভাড়ারা ইউনিয়ন। এই ইউনিয়নে রাজনৈতিক প্রতিহিংসা আর ক্ষমতার থাকার জন্য মাঝে মধ্যেই হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগসহ সাধারন মানুষের বসত বাড়িতে লুটপাটের ঘটনা হয়ে থাকে। এই উইনিয়নে নির্বাচন আর রাজনৈতিক কারনে বেশ কিছু হত্যা কান্ডের ঘটনা হলেও কোন হত্যা মামলার বিচার কার্য নিশপত্তি হয়নি এখনো। মামলার প্রধান আসামীরা আইনের ফাঁক ফোকর দিয়ে উচ্চতর আদালতের মাধ্যমে জামিন নিয়ে সাধারন ভাবেই ঘুড়ে বেড়ান সকলেই। সাধারণ মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছে। আবারো যেকোন সময় সংর্ষের ঘটনা হতে পারে বলে ধারনা করছেন এলাবাসী।

বিকেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম খানের লাশ নিয়ে শহরে নৌকা প্রতিকের আবু সাঈদ খানের ফাসি দাবীতে বিক্ষোভ করেছে এলাকাবাসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31