ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৮ জন, তানোর থানা ৫ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ৬ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ১ জন ও চারঘাট মডেল থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ৯ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ নিরেন সরকার (২৫), শাহ জামাল (৩৮) ও আসলাম (২৪) কে ২০লিটার চোলাইমদ, পারভেজ মোশারফ (৩৪) কে ১০গ্রাম হেরোইন, দুলাল (৩৫) ও রুবেল (৩৫) কে ৩০গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, তানোর থানা পুলিশ মামুনুর রশিদ (৫৩) কে ১০লিটার চোলাইমদ, মনিরা বেগম ওরফে ময়না ওরফে ম্যানজন (৪৬) কে ২০লিটার চোলাইমদ ও ফরহাদ হোসেন (৪০) কে ১০গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ মকলেছ স্বর্ণকার (৪৫) কে ০২গ্রাম হেরোইন ও রুমেল সরদার (৩৫) কে ২ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


