IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে চলছে গণসংযোগ

চাঁপাইনবাবগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে চলছে গণসংযোগ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যানসহ সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য। একারণে উপজেলার ১৪ ইউপিতে চেয়ারম্যান ও সাধারণ প্রার্থীরা নির্বাচনী এলাকায় তাদের গণসংযোগ শুরু করেছেন।

প্রতীক বরাদ্দ না হলেও নৌকার প্রার্থীদের পাশাপাশি গণসংযোগ চালাচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। এদিকে প্রত্যন্ত চর নারায়নপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম শহীদ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে ও রাস্তা ঘাট, বাজার এলাকায় জনগণের সাথে উঠান বৈঠক ও মতবিনিময়সহ গণসংযোগ চালিয়েছেন।

তিনি খলিফার চর, জনতার হাট, জহুরপুর, নারায়নপুর, বেলপাড়াগ্রামসহ অন্যান্য গ্রামে গণসংযোগে ভোটারসহ এলাকার মানুষদের সাথে কুশল বিনিময় করেন নৌকার প্রার্থী। তাকে বিজয়ী করা হলে এ ইউনিয়নের জন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরেজমিনে এ ইউনিয়ন ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, চরটির চারদিক দিয়ে পদ্মা নদী। নৌপথই যাতায়াতের একমাত্র ভরসা। অধিকাংশ ভোটারদের অভিমত চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে যিনি উন্নয়ন করবেন তাকেই ভোট দিবেন।

এবার তারা উন্নয়নের প্রতীককে ভোট দেবেন। প্রত্যন্ত চরবেষ্টিত হওয়ায় এ এলাকার উন্নয়ন হয়নি, আর নির্বাচিত জনপ্রতিনিধিরাও তাদের কথা রাখেন না। দীর্ঘ ৩০ বছর ধরে যত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা, তারা এ ইউনিয়নের তেমন উন্নয়ন করেননি। এমনকি প্রকল্পের টাকাও ফেরত গেছে।

ইউনিয়নটি পদ্মা নদী বেষ্টিত হওয়ায় ভাঙ্গনের কবলে পড়ায় অনেক মানুষ অন্যত্র বসবাস করছেন। ভোটাররা বলছেন, দুঃসময়ে যিনি পাশে থাকবেন এবং ভবিষ্যতে তাদের সাহায্য সহযোগিতা করবে এমন প্রার্থীদেরই ভোট দিবেন তারা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান, যখন নির্বাচন আসে তখন চেয়ারম্যান ও মেম্বারদের ছড়াছড়ি দেখা যায়। প্রতিশ্রুতিরও কমতি দেখা যায় না। আর প্রতিশ্রুতি নয়, এবার যিনি এ ইউনিয়নের কাজ করবেন তাকেই তারা ভোট দিবেন।

তবে দলীয় প্রার্থীদের জন্য ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা ও এলাকার সাধারণ নারী পুরুষসহ সর্বস্তরের ভোটাররাও গণসংযোগে অংশ নিতে দেখা গেছে।

এলাকার সাধারণ মানুষরা জানান, যিনারা নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে জনগণের সুখে দুঃখে পাশে থাকবে এমন জনপ্রতিনিধিই নির্বাচন করবেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31