IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাবির নবজাগরণ ফাউন্ডেশনের ৯ম বর্ষপূর্তি উদযাপন

রাবির নবজাগরণ ফাউন্ডেশনের ৯ম বর্ষপূর্তি উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের ৯ম বর্ষপূর্তি উদযাপন ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি।

এসময় মাহফুজুর রহমান মিরাজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. ইলিয়াছ হোসেন।

অনুষ্ঠানে কেককাটা কর্মসূচি ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। প্রতিযোগীদের মধ্যে শ্রেষ্ঠ ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

এসময় সাবেক সভাপতি খালিদ হাসান ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন যথাক্রমে ২০২০-২১ কার্যকরী কমিটি ও বিল্ডিং কমিটির সদস্যদের সংগঠনের আইডি কার্ড দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফারহাত তাসনিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মনিমুল হক, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুখসানা বেগম, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ সজীব, বর্তমান কমিটির সভাপতি রাশেদুল ইসলাম, নবজাগরণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি কাজী রতন, সাবেক সাধারন সম্পাদক শরীফুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31