ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ১, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট থানা ৪ জন ও বাঘা থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ আসামি আয়াতুল হক (২৩) কে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে। তানোর থানা পুলিশ আসামি সামসুউদ্দিন ওরফে কলিম (৫৫) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ আসামি রবিউল ইসলাম (৩৪) কে ৩০ পিচ ইয়াবাসহ আটক করে।
অপরদিকে, বাগমারা থানা পুলিশ আসামি আনিসার প্রাং (৬৫) ও চন্দ্র বেগম (৪৫) কে ৫৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এছাড়া ডিবি পুলিশ গোদাগাড়ী থানা এলাকা হতে আসামি বাবু মাঝি (৫৫) কে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


