IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> প্রবাস >> চীনের কিছু কোম্পানির করোনা আতঙ্কে উৎপাদন বন্ধ

চীনের কিছু কোম্পানির করোনা আতঙ্কে উৎপাদন বন্ধ

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় চীনের ঝেজিয়াং প্রদেশে ডজনখানেকের বেশি বড় কোম্পানি তাদের উৎপাদন বন্ধ রেখেছে। করোনা সংক্রমণ রোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৩ ডিসেম্বর) দেশটির সরকারি সূত্রে জানা গেছে, ঝেজিয়াং প্রদেশে গত ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত স্থানীয়ভাবে ১৭৩ জনের দেহে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। চলতি বছর ওই প্রদেশে প্রথম স্থানীয় সংক্রমণের খবর পাওয়া গেছে। এর আগে গত অক্টোবরে ওই প্রদেশে মাত্র একজন স্থানীয়ভাবে সংক্রমিত হয়।

উৎপাদন বন্ধ রাখা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নিংবো হোমলিংক ইকো-আইটেক, ঝেজিয়াং ঝংশিন ফ্লুরাইড ম্যাটেরিয়ালস, ঝেজিয়াং জিংশেং মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এবং ঝেজিয়াং ফেংলং ইলেকট্রিক। উৎপাদন বন্ধ রাখার খবর আসার পরপরই সোমবার শুরুর দিকে লেনদেনে তাদের শেয়ারেরও দরপতন ঘটে।

হঠাৎ করেই উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ঝেজিয়াং চুনহুই ইন্টেলিজেন্ট কন্ট্রোল এবং ঝেজিয়াং ইয়ানকন গ্রুপ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়। তাদের প্রতিটি শেয়ারের মূল্য ৭ শতাংশ কমেছে।

প্লাস্টিক পণ্য উৎপাদনকারী নিংবো হোমলিংক ইকো-আইটেক রোববার জানায়, স্থানীয় কর্তৃূপক্ষের অনুরোধে তারা বিভিন্ন শহরে উৎপাদন কমিয়ে দিয়েছে। ব্যবসায় নেতিবাচক প্রভাব কমানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

ভ্যান্টিলেশন প্রক্রিয়ার সরঞ্জাম তৈরির কারখানা ঝেজিয়াং জিনদুন ফ্যান্স রোববার জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের করোনাবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে তারাও উৎপাদন বন্ধ রেখেছে।

এসব কোম্পানি বলছে, তাদের পণ্য সরবরাহে কিছুটা সময় লাগবে এবং এতে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। কিন্তু বার্ষিক উৎপাদনের ফলাফলে এর প্রভাব খুব একটা পড়বে না।

সবগুলো কোম্পানিই উৎপাদন বন্ধ রেখে স্থানীয় সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। যখন স্থানীয় সরকার সিদ্ধান্ত নেবে তখন উৎপাদন আবারও শুরু করা হবে বলেও জানিয়েছে তারা।

সোমবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, চীনে গত ১২ ডিসেম্বর নতুন করে ১০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, একদিন আগেই এই সংখ্যা ছিল ৭৫। নতুন সংক্রমণের মধ্যে ৮০টিই স্থানীয় সংক্রমণ। একদিন আগেই স্থানীয় সংক্রমণের সংখ্যা ছিল ৪৯।

তবে দেশটিতে সংক্রমণ বাড়তে থাকলেও নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমণে মারা গেছে ৪ হাজার ৬৩৬ জন। এছাড়া এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ৭৮০।

সূত্র: স্ট্রেইটস টাইমস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31