IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দুর্বার গণআন্দোলনের আহ্বান ফখরুলের

দুর্বার গণআন্দোলনের আহ্বান ফখরুলের

ধূমকেতু নিউজ ডেস্ক : দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে নেতা কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবিতে’পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজকের এই আন্দোলন শুধু বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নয় উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলন হচ্ছে, সমগ্র দেশ ও জাতির মুক্তির আন্দোলন। আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই কারণে আমরা জনগণকে সঙ্গে নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে দিয়ে এবং সমস্ত গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্যে দিয়ে একটা দুর্বার গণআন্দোলন গড়ি তুলি।

‘আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট, ভয়াবহ দানবীয় আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে পারবো এবং তাদেরকে বাধ্য করবো খালেদা জিয়ার মুক্তি, তার চিকিৎসা এবং গণতন্ত্রকে মুক্ত করতে।’

প্রায় এক মাসের ওপরে বিএনপি আন্দোলন করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি রাজপথে অনশন, সমাবেশ, বিভিন্ন বিভাগে সমাবেশ করেছে এবং পুলিশের নির্যাতনের মধ্যেও বিএনপির নেতারা সমস্ত জায়গায় আন্দোলন শুরু করেছেন। আর শওকত মাহমুদ সাহেব যে কথা বলেছেন, ‘পেশাজীবীরা পরিবর্তন আনতে পারে।’ সত্যি পারে। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে পরিবর্তনের জন্য পেশাজীবীরা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।

নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আর বিলম্ব নয়। জনগণ বেরিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, জনগণ আরও বেশি বেশি আসবে। পেশাজীবী ভাইয়েরাও আরও শক্তির সঙ্গে বেশি করে এগিয়ে আসবেন। তখন নি:সন্দেহে আমরা সেই আন্দোলন শুরু করতে পারবো। যে আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে আমরা বাধ্য করতে পারবো, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে।

শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে বাড়িতে থেকে চিকিৎসা করতে বলা হয়েছে- আদেশের এই কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক প্রতিহিংসা।

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে তিনি বলেন, এতো অসুস্থ যে এখন ডাক্তারা নিজেরাই বলছেন, খালেদা জিয়া জীবন-মরণের সন্ধিক্ষণে রয়েছেন। সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে তারা বলেছেন, এখন যে চিকিৎসা করলে আল্লাহ আবার তাকে ফিরিয়ে দিতে পারেন- সেই চিকিৎসা এদেশে নেই, তাকে বিদেশে পাঠানো দরকার। কিন্তু এই সরকার তাকে বাইরে যেতে দিতে চায় না।

ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে আজকে সম্পূর্ণ বেআইনীভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা সাজিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। এই আটক করে রাখাটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সামগ্রিক চক্রান্তের একটা বহি:প্রকাশ।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদের সভাপতিত্বে সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31