IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> টপ নিউজ >> ঢাকায় ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ঢাকায় ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ভাষায় বক্তব্যের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করা হয়েছে।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এদিন আদালতে বাদীপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলা গ্রহণ করার মতো কেনো উপাদান না থাকায় বিচারক মামলার আবেদনটি খারিজের আদেশ দেন।

এর আগে রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলার এ আবেদন করেন। সেখানে মুরাদ হাসানের সঙ্গে মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছিল।

অভিযোগে বলা হয়, বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জাইমা রহমান যুক্তরাজ্যে আইনি পেশায় নিয়োজিত আছেন। জাইমা রহমানের দাদা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দাদী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

গত ১ ডিসেম্বর আসামি নাহিদ অপর আসামি ডা. মুরাদের সাক্ষাৎকার গ্রহণ করেন। যা পরবর্তী সময়ে মুরাদের ভেরিভাইড ফেসবুক পেজে প্রচার ও প্রকাশ করা হয়। সেখানে মুরাদ উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে জিয়া পরিবার, জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, মিথ্যা ও অশ্লীল মন্তব্য করেন।

আসামিদের এমন হীন কর্মকাণ্ড সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যা জাইমা রহমান ও তার পরিবারের জন্য মানহানিকর ও অপমানজনক। আসামিরা এমন অসত্য তথ্য প্রচার ও প্রকাশ করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১/৩৫ ধারার অপরাধ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31