ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এ্যান্ড কলেজে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর সিএন্ডবি মোড়স্থা নিজস্ব ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শিমুল মেমোরিয়াল স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান রোটারিয়ান এম.এ.মান্নান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড.এ.এইচ.এম তাহমিদুর রহমান।
তিনি বলেন, ইন্টারনেটের জগতে হারিয়ে না যেয়ে বর্তমানে থেকে বুদ্ধিজীবিদের আদর্শকে বুকে লালন করে শিক্ষার্থীরা যেন সামনের দিকে এগিয়ে যায়।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.এ.কে.এম. মাহমুদুল হক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ।
ড. এ. কে. এম মাহমুদুল হক বলেন, ঠক ঠক একটা শব্দ করে ডেকেছিল পাক হানাদার বাহিনীরা। তারপর বের হয়ে এসেছিলেন বুদ্ধিজীবীরা কোনো ভয় না করেই। ঠিক সেভাবেই তিনি শিক্ষার্থীদেরকে অকুতোভয় হওয়ার জন্য আহ্বান জানান।

ড. তারেক হাসান আল মাহমুদ বলেন, শহীদ বুদ্ধিজীবি দিবস শুধু পালন করলেই চলবে না বরং এই দুঃখকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যেতে হবে। বর্তমানের বুদ্ধিজীবিদের যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যম বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে যে দিবসটি পালিত হচ্ছে সেখানে যদি বর্তমান যুগের বুদ্ধিজীবীদের সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয় তবে দেশ এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, শিমুল মেমোরিয়াল স্কুল এ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক নাজমা রহমান ও অধ্যক্ষ বিরাজ আহমেদসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এই দিনের তাৎপর্য বিশ্লেষণসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে প্রতিষ্ঠানটি।
দিবসটি উদযাপনে শিক্ষার্থীদের চিত্রাংকন, উপস্থিত বক্তব্য, সঞ্চালনা বিষয়ক প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় উপস্থিত ৫২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


