ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৭০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বানেশ্বর থান্ডারপাড়ার আঃ খালেকের ছেলে মানিক আলী (২১), মৃত শরিফুল ইসলামের ছেলে আরমান হোসেন বাবু (২৮) ও নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়ার মৃত মজিবর রহমানের ছেলে মেরাজুল ইসলাম।
মঙ্গলবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত সোমবারা রাত সাড়ে ৯ টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার তেরখাদিয়ায় তিন জন্য মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১০ টায় রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া হতে অভিযান পরিচালনা করে মানিক আলী, আরমান হোসেন বাবু ও মেরাজুল ইসলামকে আটক করে। এসময় গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা মূল্যের ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।


